জিহ্বায় গজাচ্ছে লোম! ক্যান্সার চিকিৎসার পর বিপাকে নারী
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৮ এএম, ২৫ জানুয়ারি ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
আমেরিকার এক নারীর জিহ্বায় সাদা রঙের ছোপ দেখা গিয়েছিল বছর খানেক আগে। সম্প্রতি চিকিৎসকেরা জানিয়েছেন, তার জিভের ক্যানসার চতুর্থ পর্যায়ে পৌঁছে গিয়েছে। চিকিৎসার অঙ্গ হিসেবে জিহ্বার একাংশ প্রতিস্থাপিত করা হয় উরুর পেশি দিয়ে। সেই প্রতিস্থাপনের পর তার জিহ্বায় যে পরিবর্তন এসেছে, তা নিয়েই চলছে আলোচনা।
আমেরিকার কলোরাডোর বাসিন্দা ক্যামেরন নিউসম। এক সন্তানের জননী কয়েক বছর ধরেই জিহ্বার সমস্যায় ভুগছিলেন। কিন্তু দু’বার বায়োপ্সি করিয়েও ধরা পড়েনি ক্যান্সার। চিকিৎসকেরা ভেবেছিলেন, সাধারণ কোনও সংক্রমণ হয়েছে। সেজন্য তাকে দেওয়া হয়েছিল অ্যান্টিবায়োটিক। কিন্তু সম্প্রতি খেতে বা কথা বলতেও সমস্যা হচ্ছিল ক্যামেরনের। তার পর নাক-কান-গলার এক বিশেষজ্ঞ চিকিৎসক ক্যামেরনের জিহ্বায় ক্যান্সার শনাক্ত করেন। জানা যায়, সেই ক্যান্সার চতুর্থ পর্যায়ে পৌঁছে গিয়েছে।
এরপর ওই নারীর ক্যান্সারের চিকিৎসা শুরু হয়। কেমোথেরাপি সফলভাবে শেষ করার পর চিকিৎসকেরা তার জিহ্বার একাংশ থেকে টিউমার সরানোর সিদ্ধান্ত নেন। সেই মতো জটিল অস্ত্রোপচার করা হয়। তারই অঙ্গ হিসেবে, নারীর জিহ্বার একাংশ প্রতিস্থাপিত করা হয়েছিল উরুর পেশি দিয়ে। নতুন জিহ্বা ধীরে ধীরে শরীরের সঙ্গে মানিয়েও নিয়েছে। ওই নারী আবার কথা বলতে পারছেন। খাওয়া-দাওয়া করতেও অসুবিধা হচ্ছে না তার।
কিন্তু তা সত্ত্বেও ওই নারীর জিহ্বায় এমন এক পরিবর্তন সম্প্রতি দেখা গিয়েছে, যা নিয়ে নতুন চিন্তায় পড়েছেন তিনি। ক্যামেরন লক্ষ্য করেছেন, তার জিহ্বার যে অংশ উরুর পেশি দিয়ে প্রতিস্থাপিত হয়েছিল, সেই জায়গা খসখসে হয়ে গিয়েছে। আমেরিকার এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তার জিহ্বার ওই অংশে লোম গজাতে শুরু করেছে। সূত্র: ইয়াহু নিউজ, রিপাবলিক ওয়ার্ল্ড
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- ঈদ শেষে জমতে শুরু করেছে অফিসপাড়া
- নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ
- বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম